শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

  |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শোক জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ঔষধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গণস্বাস্থ্য কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরী গতরাতে (১১ এপ্রিল) ৮১ বছর বয়সে মারা গেছেন। ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৭ এপ্রিল মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতার পাশাপাশি গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায়ও ভুগছেন তিনি।

চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মী হিসেবে ডা. জাফরুল্লাহ বাংলাদেশে সুপরিচিত। ১৯৬৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন তিনি; এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৭১ সালে দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি লন্ডনে অস্ত্রোপচারের ওপর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এরপর দেশে ফিরে যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন ডা. জাফরুল্লাহ।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১৯৭২ সালে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।