বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বিদায় করে বড় অঘটনের জন্ম দিয়েছিল আলবাসেত। সেই ‘জায়ান্ট কিলার’ খ্যাত আলবাসেতের মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরতে পারেনি বার্সেলোনাও। স্প্যানিশ দ্বিতীয় স্তরের দলটির বিপক্ষে ঘাম ঝরিয়ে ২-১ গোলের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে বল পজিশন ও আক্রমণে একচ্ছত্র দাপট ছিল বার্সার। ৭২ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের পোস্টে ১৬টি শট (লক্ষ্যে ৬টি) নেয় কাতালানরা। তবে ফিনিশিংয়ের অভাবে এবং আলবাসেতের প্রতিরোধের মুখে বড় ব্যবধানের জয় পাওয়া হয়নি তাদের।

ম্যাচের শুরুতেই ৭ম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা, কিন্তু মার্কাস রাশফোর্ডের শট লক্ষ্যে থাকেনি। ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গড়ে দেওয়া আক্রমণে দুর্দান্ত এক ভলিতে দলকে লিড এনে দেন ১৮ বছর বয়সী সেনসেশন লামিনে ইয়ামাল। এ নিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন এই তরুণ তুর্কি।

বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে উরুগুইয়ান ডিফেন্ডার স্কোরলাইন ২-০ করেন। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল। মাঝে রবার্ট লেভান্ডোভস্কি একাধিক সুযোগ হাতছাড়া করায় ব্যবধান আর বাড়েনি।

ম্যাচের শেষ দিকে জমে ওঠে লড়াই। ৮৩ মিনিটে বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলবঞ্চিত হয় আলবাসেত। তবে এর চার মিনিট পরই হাভিয়ের মোরেনোর হেডে ২-১ ব্যবধানে ফেরে স্বাগতিকরা। ৯০ মিনিটে বার্সার ফেররান তোরেসের একটি গোল অফসাইডে বাতিল হয়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল আলবাসেত। তবে যোগ করা সময়ে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভে গোললাইন থেকে রক্ষা পায় কাতালানরা। শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

Facebook Comments Box

Posted ১০:২৬ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।