| রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে রোববার দুপুরে। শুরুতে বাংলাদেশ দলের গন্তব্য ছিল শ্রীলঙ্কার কলম্বো।
স্থানীয় সময় চারটার দিকে সাকিব আল হাসানরা পৌঁছেছেন সেখানে। বিসিবির লজিস্টিকের দায়িত্বে থাকা ওয়াসিম খান তার ফেসবুকে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা জানান।
জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে যেতে পারেননি এবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। জ্বর থাকায় দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
কলম্বো থেকে বাংলাদেশ যাবে ক্যান্ডিতে। সেখানে পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।
Posted ৩:০৭ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।