বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

  |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম কিনলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা। এ খবর নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

জানা গেছে, ঢাকা-১০ ছাড়াও মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন সাকিবের স্বজনরা।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, শনিবার দুপুরে ঢাকা-১০ আসনের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তার স্বজনরা।

এর আগে, এদিন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি।

সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেন তিনি। প্রধানমন্ত্রী পরে প্রথম দিনেই ১ হাজার ৬৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।

Facebook Comments Box

Posted ১:৩১ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।