বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অক্টোবরে আওয়ামী লীগের নতুন ৫ কর্মসূচি

  |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   211 বার পঠিত

অক্টোবরে আওয়ামী লীগের নতুন ৫ কর্মসূচি

টানা কর্মসূচি পালন করা আওয়ামী লীগ নতুন করে আরও পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে একটি রাজনৈতিক ও চারটি সরকারের উন্নয়ন সংক্রান্ত।

রোববার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচির কথা তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দুই মহানগর, সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ।

সরকারের উন্নয়ন কর্মসূচির মধ্যে ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন করবেন সরকারপ্রধান। এছাড়া ২৩ অক্টোবর মেট্রোরেল, ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

Posted ১:১৫ পিএম | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।