শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর দুই বই প্রত্যাহার করল সরকার

  |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর দুই বই প্রত্যাহার করল সরকার

নানা আলোচনা-সমালোচনার মুখে নতুন শিক্ষাক্রমের চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ’অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দুটি পাঠদান থেকে প্রত্যাহার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ শুক্রবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আজ দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় এক উঠান বৈঠকে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, ‘আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণেতে নতুন দুটি বই প্রণয়ন করে দেবো। এখন থেকে ওই বই দুটি পড়ানো বন্ধ থাকবে। ওই বিষয়ের (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) দুইটা করে বই। একটা করে পড়ানো বন্ধ থাকবে। ওটা পড়ার দরকার নাই। বইয়ে ইসলামবিরোধী কিছুই নাই, তারপরও আমরা মানুষের কথা শুনি।’

এনসিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বইয়ের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় অংশ সংশোধন করা হবে। তবে এই বইগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে।

বই দুটির কী কী সংশোধনী রয়েছে, তা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:১২ পিএম | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(289 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।