শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দেশের অন্য সব এলাকার পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে।

  |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

দেশের অন্য সব এলাকার পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগের ২৪ ঘণ্টায় দেশের ২৩ জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যায়। আজ তা কমে এসেছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস, নওগাঁ, মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে কমে যেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায়—৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়—৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বেড়ে যাওয়ার এই প্রবণতা দেশের সর্বত্রই বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। আজ তিনি প্রথম আলোকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৬০টির বেশি স্টেশনের মধ্যে কিশোরগঞ্জের নিকলী ছাড়া সবখানেই তাপমাত্রা বেড়েছে। এই প্রবণতা অব্যাহত থাকবে। অন্তত এ মাসে তাপমাত্রা আর কমে যাওয়ার সম্ভাবনা নেই।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:২১ এএম | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।