ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

সাভার ও আশুলিয়ায় ৩ বাসে অগ্নিসংযোগ

ঢাকার সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে। আগুনে বাসগুলোর অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সাভারে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন স্থানে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়।

ভোরে বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন দেওয়া হয়। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির ডেকোরেশনের অংশ পুড়ে গেছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:০৪ এএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।