ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি বৈশ্য নামে এক প্রসূতি মা। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে।

বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের বাবা-মা হয়েছেন খোকন বৈশ্য ও সুখি বৈশ্য দম্পতি। এ ঘটনায় পরিবারে বইছে আনন্দের বন্যা। সুখি বৈশ্য দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ রাণীপুর এলাকার রাজমিস্ত্রি খোকন বৈশ্যের স্ত্রী।

দীর্ঘদিন সন্তান না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করেন এই দম্পতি। অবশেষে একসঙ্গে চার সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা তারা।

তবে চার সন্তানকে ঘিরে আনন্দের পাশাপাশি পরিবারটিতে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। পেশায় রাজমিস্ত্রি খোকন বৈশ্যের সীমিত আয়ে চলে অভাব-অনটনের সংসার। এরই মধ্যে সন্তানদের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। চার সন্তানকে কীভাবে বড় করবেন এবং কীভাবে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম নেওয়া চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি বড় সফলতা। তবে নবজাতকদের ঝুঁকি পুরোপুরি কেটে না যাওয়ায় তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৭ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।