ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স, কঠোর বার্তা সিইসির

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স, কঠোর বার্তা সিইসির

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির শিকার হওয়ার দিন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের অনিয়ম বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে চায় কমিশন। নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর দেখলে তিনি খুব অস্বস্তি বোধ করেন। ভবিষ্যতে যেন এ ধরনের অভিযোগ আর শুনতে না হয়, সে জন্য সংশ্লিষ্টদের কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় নির্বাচন কমিশন।’ নাগরিকরা যাতে নির্বিঘ্নে সেবা পান, তা নিশ্চিত করতে হবে। মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হোক, তা তিনি চান না। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূলে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি আরও বলেন, যেকোনো চিঠি বা আবেদন পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আবেদনের সুনির্দিষ্ট তথ্য ও অগ্রগতি অনুসরণ করা সহজ হবে। জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সমস্যার কার্যকর সমাধান বের করতে হবে। পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

কর্মশালায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময় ফ্যামিলি ট্রি প্রস্তুতের প্রক্রিয়া খুব শিগগিরই চালু করা হবে।

তিনি আরও জানান, এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চালুর বিষয়ে কাজ চলছে। কোনো তথ্য বা আবেদন বাতিল হলে কী কারণে তা বাতিল করা হয়েছে, সেটিও সংশ্লিষ্ট নাগরিককে জানানো হবে। এতে আবেদনকারীরা আবেদন বাতিলের প্রকৃত কারণ বুঝতে পারবেন এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান ধোঁয়াশা দূর হবে।

এ জন্য নির্বাচন কমিশনের সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১২ এএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।