ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।

রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, আবদুর রহমান খানের অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৫ এএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।