শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যার যার ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন: হাফিজ উদ্দিন

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

যার যার ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন: হাফিজ উদ্দিন

সংসদ কক্ষে প্রবেশের সময় সভাপতি বা স্পিকার বা স্পিকারের চেয়ারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে হবে না। সংসদ সদস্যদের যার যার ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিন বাজেটের ওপর আলোচনার আগে ‘মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে ব্যাখ্যা দেন স্পিকার।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস‌্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেছিলেন, কার্যপ্রণালীবিধিতে সংসদে ঢুকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক শিরকের কাছে চলে যায়। এটা কার্যপ্রণালি বিধি থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান আরও বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালামের জবাব দেই। কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায়, এরকম করে একটু ওই আগের ঝুঁকনিটা এখনও আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি, কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা এটা উপকার লাভ করবো।

ওইদিন স্পিকার এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। আজ বৃহস্পতিবার বাজেটের ওপর আলোচনার প্রাক্কালে এর ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গত ১৭ জুন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানাবার বিষয়টি বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে মর্মে আমি জানিয়েছিলাম। সে প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানাচ্ছি। কার্যপ্রণালি বিধিতে এই সংক্রান্ত বিধি ২০৬৭ (১)। সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য (বিধি-১) সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। ওই বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে।

স্পিকার আরও বলেন, ‘আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যার মধ্যে ২৬৭ (১) বিধির ওই সংশোধনীতি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) বিধি হতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু মাননীয় সদস্যরা আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

Facebook Comments Box

Posted ১:৪৭ এএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(329 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।