বিশ্ব ডেস্ক | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ভারতে ফিরছেন। আগামী শনিবার তিনি দেশে ফিরছেন– সোমবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই এ কথা জানিয়েছেন।
দেশে ফিরে এনইইট বা ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তুলতেই তাঁর এ ফিরে আসা।
অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে ককরোচ জনতা পার্টি গঠন করে সাড়া ফেলে দিয়েছেন। বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন তারা। এবার আর সামাজিক মাধ্যমে নয়, সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ময়দানে নেমে আন্দোলন গড়ে তুলতে চাইছেন তারা। সেই উদ্দেশ্যেই অভিজিৎ দেশে ফেরার কথা জানিয়েছেন।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর করছেন। ৩০ বছর বয়সী এই তরুণ পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। তার মা-বাবা ভারতের মহারাষ্ট্রে বসবাস করেন। ছত্রপতি সম্ভাজিনগরে তাদের বাসভবনের বাইরে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
সিজেপির ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিজিৎ বলেন, ‘আমাদের সবার একজোট হওয়ার সময় এসেছে। সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করব আমরা। সংঘবদ্ধ হয়ে আমরা জোরাল দাবি তুললে তারা তা শুনতে বাধ্য হবে। খবর এনডিটিভির।
Posted ৬:১৭ পিএম | সোমবার, ০১ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।