সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় রশিদ-নবীর ক্ষোভ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় রশিদ-নবীর ক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। তারকা স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবী এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা ও তালেবান কর্মকর্তাদের বরাতে জানা যায়, গতকাল রাতে কাবুলের একাধিক স্থানে ভারী বোমাবর্ষণ করে পাকিস্তানের বিমানবাহিনী। এর মধ্যে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যেখানে চিকিৎসার জন্য আসা বহু তরুণ প্রাণ হারান। পবিত্র রমজান মাসের ২৮তম রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনা আফগানিস্তানজুড়ে শোকের ছায়া ফেলেছে।

তীব্র ক্ষোভ প্রকাশ করে আফগান টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, ‘কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের খবরে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করা। তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এটি পুরোপুরি যুদ্ধাপরাধের শামিল।’

আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে তিনি আরও লেখেন, ‘পবিত্র রমজান মাসে মানবজীবনের প্রতি এমন অবহেলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কেবল বিভাজন ও ঘৃণাই বাড়াবে। আমি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক। এই কঠিন সময়ে আমি আফগান জনগণের পাশে আছি। ইনশাআল্লাহ, আমরা ঘুরে দাঁড়াবো।’

আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আবেগঘন এক বার্তায় হাসপাতালের মর্মান্তিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আজ রাতে কাবুলে একটি হাসপাতালে বোমা হামলার মাধ্যমে আশার আলো নিভিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আসা তরুণদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। মায়েরা হাসপাতালের গেটে দাঁড়িয়ে তাদের সন্তানের নাম ধরে হাহাকার করছেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবনের পথচলা এভাবেই থেমে গেল।’

Facebook Comments Box

Posted ৫:১০ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।