শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দাম্পত্য জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি সামনে আসছে: মেলিন্ডা গেটস

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   120 বার পঠিত

দাম্পত্য জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি সামনে আসছে: মেলিন্ডা গেটস

আলোচিত এপস্টেইন ফাইলে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসেরও নাম এসেছে। যা নিয়ে তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস বলেছেন, এটি দাম্পত্য জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি সামনে আনছে।

মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে মেলিন্ডা বলেছেন, এপস্টেইন ফাইল সংক্রান্ত অভিযোগগুলো তাঁকে মর্মাহত করেছে। বিল গেটসসহ যাদের নাম এসেছে সবাইকে এর জবাব দিতে হবে।

২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিল ও মেলিন্ডার বিচ্ছেদ হয়। মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথির তথ্য অনুযায়ী, বিল গেটস যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও বিলের এক মুখপাত্র দাবি করেছেন, এই দাবিগুলো একেবারেই অযৌক্তিক ও মিথ্যা।

মার্কিন বিনিয়োগকারী জেফরি এপস্টাইনের যৌন অপরাধের শিকার ব্যক্তিদের কেউ বিল গেটসের বিরুদ্ধে সরাসরি অন্যায়ের অভিযোগ আনেননি। নথিতে তাঁর নাম থাকার মানে এই নয় যে তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এনপিআরের ‘ওয়াইল্ড কার্ড’ পডকাস্টের সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস বলেন, ‘এই বিষয়গুলো সামনে আসাটা আমার জন্য খুবই কষ্টের। কারণ এটি দাম্পত্য জীবনের অত্যন্ত বেদনাদায়ক কিছু স্মৃতি ফিরিয়ে আনছে।’

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বিচ্ছেদের আগে মেলিন্ডা গেটস এপস্টেইনের সঙ্গে তাঁর স্বামীর যোগাযোগ নিয়ে বিরক্ত ছিলেন। বিচ্ছেদের ঘোষণার পর, বিল গেটস স্বীকার করেন ২০১৯ সালে মাইক্রোসফটের একজন কর্মীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ কয়েক লাখ নথি প্রকাশ করে। সেগুলোতেও বিল গেটসকে ঘিরে নানা তথ্য আছে। এ নিয়ে বিলের একজন মুখপাত্র বলেছেন, দীর্ঘদিন যোগাযোগ না থাকায় এপস্টেইন হতাশ ছিলেন। প্রকাশিত নথিগুলো প্রমাণ করে তিনি বিল গেটসকে ফাঁসাতে ও কলঙ্কিত করতে চেয়েছিলেন।

Facebook Comments Box

Posted ১০:১৮ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।