শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এশিয়ার টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘ভিত্তি’

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

এশিয়ার টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘ভিত্তি’

এশিয়ার টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হংকংয়ে পুরস্কার গ্রহণ করেন স্থপতি ইকবাল হাবিব ও স্থপতি ইশতিয়াক জহির।

এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে প্রাপ্ত ৭২টি প্রকল্পের মধ্যে ৭টি দেশ ও অঞ্চলের ১১টি প্রকল্পকে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড ২০২৫-এ পুরস্কৃত করা হয়। পাঁচটি বিভাগের মধ্যে ভারত ও বাংলাদেশ দু’টি বিভাগে পুরস্কার পেয়েছে।

ঢাকা শহরের হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প এই বছর ‘লেক অ্যান্ড ওয়াটারবডি ডেভেলপমেন্ট’ বিভাগে পুরস্কার অর্জন করেছে। প্রকল্পের নকশা ও পরিকল্পনার জন্য ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড এ পুরস্কার লাভ করে।

প্রকল্পের মূল প্রতিষ্ঠান রাজউকের পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ তিনটি জুরার্স অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু ঢাকার কোনো প্রকল্প প্রথমবারের মতো লেক ও লেকপাড় উন্নয়নে এই পুরস্কার অর্জন করল।

পুরস্কার আয়োজক সংস্থাগুলো হলো জাতিসংঘের মানববসতি কর্মসূচি ইউএন হ্যাবিটেট, এশিয়ান হ্যাবিটেট সোসাইটি, ফুকুওকা এশিয়ান আরবার রিসার্চ সেন্টার (ইউআরসি), এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটি (এটিডিইএস) ও কেএলও।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:১৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।