শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিগত আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   549 বার পঠিত

বিগত আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বিগত সরকারের আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার বিকেলে রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় এ সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

সভায় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট ধ্বংস করে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। অন্যায়ভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা বাজারে বৈচিত্র্য আনতে পারছি। যার ফলে আমাদের কাজ সহজ হয়েছে। বাজার মনিটরিংয়ের এই প্রচেষ্টায় একটি স্বস্তি এসেছে। আমাদের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমাতে কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয় বৈচিত্র্য আনতে ব্যবস্থা নিয়েছি। আমরা আরও বৈচিত্র্য আনতে চাই। আমরা সবাই মিলে ভোক্তার অধিকার নিশ্চিতে কাজ করব। এই কাজ করতে যদি আমাদের বাণিজ্য নীতি পরিবর্তন করতে হয়, করব।

Facebook Comments Box

Posted ৪:১৪ এএম | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।