বাংলাদেশ ডেস্ক | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 169 বার পঠিত

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে এখন জার্মানিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শেখ হাসিনা।
শনিবার সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে শেখ হাসিনা রোববার রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছার কথা রয়েছে।
Posted ৩:৫৩ পিএম | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | sujon sorma
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।