| শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস। পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় আসার দুই বছরের মাথায় ভারতে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিল তালেবান সরকার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস ২৩ নভেম্বর থেকে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে।
দূতাবাসের চিঠিতে আরও বলা হয়েছে, এখন আফগান প্রজাতন্ত্রের কোনও কূটনীতিক আর ভারতে নেই। রাষ্ট্রদূত ফরিদ মামুনজাদে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকে আফগানিস্তানে নয়াদিল্লির কোনও কূটনীতিক নেই।
Posted ১২:২৭ পিএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।