| বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে মঙ্গলবার হাইওয়েতে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে লা টিনাজা এবং আকাইউকান শহরের সংযোগকারী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
ভেরাক্রুজ সরকার জানিয়েছে, দুর্ঘটনার ভয়াবহতার কারণে দ্রুত জরুরি সেবার প্রয়োজন হয়ে পড়ে।
উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার শিকার গুরুতর সাতজনসহ কয়েক ডজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।
Posted ৩:১৫ এএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।