ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছাল বোতলভর্তি খিচুড়ি

  |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   137 বার পঠিত

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছাল বোতলভর্তি খিচুড়ি

ভারতের উত্তরাখণ্ডের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ১২ নভেম্বর থেকে আটকা পড়া শ্রমিকদের জন্য মঙ্গলবার সকালে প্রথমবারের মতো টাটকা খাবার পাঠানো হয়েছে। ১০ দিন ধরে আটকা পড়া ওই ৪১ শ্রমিকের জন্য এ দিন বোতলে ভরে খিচুড়ি পাঠানো হয়। পাশাপাশি একটি ক্যামেরায় করে তাদের অবস্থান দেখা সম্ভব হয়েছে। তাদের সঙ্গে কথা বলা গেছে। তারা সবাই মোটামুটি সুস্থ আছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল দীপক পাতিল। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ছয় ইঞ্চি পাইপে করে একটি এন্ডোজকপিক ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের কাছে এখন মোবাইল ও মোবাইলের চার্জার পাঠানো হবে।

শ্রমিকদের উদ্ধারের জন্য ইতোমধ্যে নানা তৎপরতা চালানো হয়েছে। কিন্তু ওই অঞ্চলের মাটির গঠন, পাথর ও ভূমিধসের কারণে এতদিন পর্যন্ত কোনো পরিকল্পনা সফল হয়নি।

আটকা পড়ার পর থেকে শ্রমিকদের কাছে মঙ্গলবারের আগ পর্যন্ত শুষ্ক খাবার, পানি ও অক্সিজেন পাঠানো হয়েছে। এখন তাজা খাবার পাঠানোয় শ্রমিকদের অবস্থার উন্নতি হবে। তারা আরও বেশি সময় সেখানে সুস্থ থাকতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে কবে নাগাদ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে সে বিষয়ে কোনো কর্মকর্তা কিছু জানাননি।

শ্রমিকদের উদ্ধারের কাজ বিলম্বিত হওয়ায় সরকারের সমালোচনা হচ্ছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:২৯ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।