| রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 135 বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডে রোববার নির্মাণাধীন একটি টানেল ধসে পড়েছে। ঘটনায় অন্তত ৪০ শ্রমিক টানেলের ভেতরে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। টানেল খুলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। খবর এনডিটিভির।
টানেলটি উত্তরাখণ্ডের উত্তরকাশীর দান্দলগাঁও থেকে সিল্কিয়ারাকে সংযুক্ত করার জন্য নির্মিত হচ্ছিল। এর ফলে দুই অংশের মধ্যে দূরত্ব কমে আসতো প্রায় ২৬ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, ভোর ৪টার দিকে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেলের ১৫০ মিটার দীর্ঘ অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন সতর্কতা জারি করে এবং উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে পৌঁছেন।
উদ্ধার অভিযান রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশ পরিচালনা করছে।
Posted ১:১২ পিএম | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।