মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১১

  |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

স্পেনে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১১

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এর আগে মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

এর পর আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ পর্যন্ত মোট নিহত ১১ জন।

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১:১১ পিএম | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।