ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতের মণিপুরে আদিবাসী অঞ্চলে ১ অক্টোবর থেকে সেনাশাসন

  |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ভারতের মণিপুরে আদিবাসী অঞ্চলে ১ অক্টোবর থেকে সেনাশাসন

ভারতের মণিপুরে গত মে মাসে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে মণিপুরের কুকি এবং নাগা অধ্যুষিত পাহাড় অঞ্চলে বিতর্কিত আফস্পা আইন বহাল রেখেছে মণিপুর সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অঞ্চলটিতে আফস্পা কার্যকর করা হবে। এই আইনের অর্থ সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা। এর ফলে এলাকার আইনশৃঙ্খলার দায়িত্ব কার্যত সেনার হাতে চলে যাবে। দেখামাত্র গুলিও করতে পারবেন সেনা সদস্যরা।

মণিপুরের পাহাড়ে কুকি অধ্যুষিত অঞ্চলে এই আইন জারি হলেও ইম্ফল উপত্যকা অঞ্চলের ১৯টি থানা এর বাইরে থাকবে। অর্থাৎ, সেনার বিশেষ ক্ষমতা আইন বলবৎ হচ্ছে না মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত উপত্যকায়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। মেইতেই প্রভাবিত মণিপুর সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে।

কিছুদিন আগে কুকিদের একটি সংগঠন কেন্দ্রীয় সরকারের কাছে দুটি আবেদন জানিয়েছিল। একটি হলো সংঘাত বন্ধ করতে ফের আফস্পা জারি করা হোক এবং দ্বিতীয়টি হলো মণিপুরের পাহাড়ে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হোক আসাম রাইফেলসকে। দ্বিতীয় দাবি মেনে নেয়নি সরকার। তবে, প্রথম দাবিটি মানা হলেও তা কেবল কুকিদের জন্য বলবৎ করা হচ্ছে।

২০২২ সাল পর্যন্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অধিকাংশ রাজ্যেই আফস্পা বলবৎ ছিল। ১৯৫৮ সালের এই আইন জঙ্গি দমনের জন্য তৈরি হয়েছিল, যা নিয়ে কাশ্মীর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বার বার বিতর্ক হয়েছে। সেনাবাহিনী ক্ষমতার অবপব্যবহার করছে বলেও বার বার অভিযোগ উঠেছে। ২০২২ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় একাধিক রাজ্য থেকে আফস্পা সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু, ফের তা কার্যকর করা হচ্ছে মণিপুরে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৩০ এএম | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।