মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

  |   রবিবার, ২০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন নারী ফুটবল দল। প্রথমবারের মতো বিশ্বকাপ নিজদের করে নিলো স্পেন। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

রোববার (২০ আগস্ট) সিডনিতে অল ইউরোপ ফাইনালে মাঠে নামে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচের ২৯ মিনিতে লিড নেয় স্পেন। অলগা কারামোনা গোল করে এগিয়ে দেন দলকে। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। একের পর এক আক্রমণে স্পেনের রক্ষণকে ব্যস্ত রাখে ইংল্যান্ডের মেয়েরা। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষে পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতে যায় স্পেন।

বিরতি থেকে ফিরেও স্পেনের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। তবে স্পেনের রক্ষণ দেয়ালের দৃঢ়তায় হতাশ হয় তারা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের ব্যবধানে জয়ের উৎসবে মাতে স্পেনের মেয়েরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ২:২৯ পিএম | রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।