ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

  |   সোমবার, ১৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে ভারী বর্ষণ সংক্রান্ত দু’টি পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজ্যটির সোলান জেলায় আকস্মিক ব্যাপক বৃষ্টিতে ৭ জন নিহত হয়েছেন।

এছাড়া শিমলা শহরের সামার হিল এলাকায় একটি শিব মন্দিরে ভূমিধসে নয়জন মারা গেছেন। এই ঘটনায় আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের সোলান জেলায় আকস্মিক ব্যাপক বৃষ্টিতে ৭ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া সোলানের কান্দাঘাট মহকুমার মামলিগ গ্রামে বৃষ্টির পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এছাড়া আকস্মিক ওই বৃষ্টির জেরে দু’টি বাড়ি এবং একটি গোয়ালঘর ভেসে গেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। সোলানের পুলিশ সুপার গৌরব সিং বলেছেন, নিহতরা হচ্ছেন- হরনাম (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (৮) এবং রক্ষা (১২)।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:২৭ এএম | সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।