শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

  |   শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশের নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ মিটার নিছে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালককে আটক করা হয়েছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। দেশটিতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতি ও গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে।

চলতি বছরে জুলাই মাসে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। এছাড়া এপ্রিলে ১৮ জন, ফেব্রুয়ারিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বয়টার্স, এএফপি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:২৯ এএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।