শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিজেপি-বিরোধী জোটের নাম হলো ‘ইন্ডিয়া’

  |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   114 বার পঠিত

বিজেপি-বিরোধী জোটের নাম হলো ‘ইন্ডিয়া’

বেঙ্গালুরুতে বিজেপি-বিরোধী বৈঠকের মাঝেই নতুন বার্তা এলো। বৈঠক শেষে ঘোষণা করা হলো, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬ বিরোধী দল।

মহারাষ্ট্রের মুম্বাইয়ে হবে সেই জোটের পরবর্তী বৈঠক।

বিরোধী জোটের নতুন নামও সামনে এসেছে মঙ্গলবার। ভারতের নামেই হয়েছে নতুন বিরোধী জোটের নাম—‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স)। বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নতুন এই জোটের নাম ঘোষণা করেছেন।

বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্‌ দে! ইন্ডিয়া’।

তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খাড়গে। ইউপিএ চেয়ারপারসন পদে ছিলেন সোনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খাড়গে।

তিনি জানান, মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী সমমনা দলগুলো যেন অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, সেজন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৫৪ এএম | বুধবার, ১৯ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।