শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ম্যানচেস্টার সিটি

  |   শুক্রবার, ১৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ম্যানচেষ্টার সিটি। ইত্তিহাদে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সব মিলিয়ে ৫-১ গোলের অ্যাগ্রিগেটে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে সিটি।

ইত্তিহাদে অনুষ্ঠিত এই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ যেন নিজেদের ছায়া হয়েছিল। ম্যানচেষ্টার সিটির আক্রমনের ঢেউয়ের সামনে রীতিমত কচুরিপানার মত ভেসে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে তো রিয়াল মাদ্রিদের কাছে গড়ে ৩০ সেকেন্ডও বল ছিল না। এই অর্ধেই দুটি গোল পেয়েছিল ম্যানসিটি এবং গোলদুটি করেন বার্নার্ডো সিলভা।

ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোলটি করে সিটিকে লিড এনে দেন তিনি। ৩৭ মিনিটে আরেকটি গোল করে ম্যাচের গতিপথ সেখানেই একে দেন এই পর্তুগীজ ফুটবলার।

বিরতির পর অবশ্য খেলায় ম্যানসিটির আধিপত্য থাকলেও প্রথমার্ধের মত তান্ডব চালাতে পারেনি। তবে এই অর্ধেও তারা গোল পেয়েছে দুটি যার একটি আসে আত্মঘাতী থেকে এবং অন্যটি করেন আলভারেজ।

ম্যাচের ৭৬ মিনিটে এডার মিলিটাওর আত্মঘাতী গোলে ম্যানসিটির লিড বাড়ে। ৯১ মিনিটের সময় বদলি হয়ে নামা আলভারেজ গোল করে রিয়ালের পরাজয়ের লজ্জা আরও বাড়িয়ে দেন।

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে পরাজিত করেই তারা ফাইনালের টিকিট কাটে। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

 

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৫৬ এএম | শুক্রবার, ১৯ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।