শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

  |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত

যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে সিলেটে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। যে কারণে আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ড. মোমেন বলেন, কোন ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি তারা বলেছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৮ পিএম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।