মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   126 বার পঠিত

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেইজিংয়ের কঠোর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই সাজা ঘোষণা করা হয়েছে। লাই গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে এই রায়কে ‘অন্যায়’ হিসেবে উল্লেখ করেছে অধিকার সংগঠনগুলো।

স্থানীয় সময় সোমবার রায় ঘোষণা করা হয়। এর আগে পাঁচ বছর ধরে আলোচিত জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনে মামলার শুনানি চলে। সাজাপ্রাপ্ত লাই ‘অ্যাপল ডেইলি’ নামে হংকংয়ের একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে গণমাধ্যমটির কার্যক্রম বন্ধ। ২০২০ সালের আগস্টে লাইকে গ্রেপ্তারের পর রাষ্ট্রবিরোধী প্রকাশনা ও বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়।

হংকংয়ের আদালত বলেছেন, ‘বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের পেছনে জিমি লাই মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন।’ ৭৮ বছর বয়সী লাই যুক্তরাজ্যেরও নাগরিক। সব অভিযোগ অস্বীকার করে আদালতে তিনি নিজেকে বেইজিংয়ের নির্যাতনের শিকার ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে দাবি করেন।

হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত। ২০২০ সালে বেইজিং প্রথমবারের মতো নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়ন করে। এর আওতায় গ্রেপ্তার হওয়া প্রথম প্রভাবশালী ব্যক্তি ছিলেন লাই। পরের কয়েক মাসে অ্যাপল ডেইলির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করে। পুলিশের অভিযান, বিচার এবং সম্পদ জব্দের কারণে ২০২১ সালের জুনে পত্রিকাটির দপ্তর বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।