ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের হাসি

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   165 বার পঠিত

সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের হাসি

শুরুর একাদশে নাম নেই, ডাগআউটে বসা মোহাম্মদ সালাহকে ঘিরে তখন শঙ্কা। আদৌ নামা হবে তো সালাহর? কিন্তু ভাগ্যের চাকা ঘুরল সতীর্থের ইনজুরিতে। ২৬ মিনিটে জো গোমেজের চোটে বদলি হিসেবে মাঠে নামলেন মিসরীয় ফরোয়ার্ড। আর ফিরেই অ্যানফিল্ডে আলো ছড়ালেন, গড়লেন প্রিমিয়ার লিগের অনন্য এক রেকর্ড। সালাহর রেকর্ডের রাতে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন হুগো একিতিকে। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় ২৬ মিনিটে মাঠে নামেন সালাহ। সাম্প্রতিক বিতর্ক ছাপিয়ে গ্যালারির দর্শকরা তাকে উষ্ণ করতালিতে বরণ করে নেয়। মাঠে নেমে লিভারপুলের আক্রমণের গতিও বাড়িয়ে দেন তিনি।

নিজে গোল না পেলেও দলের দ্বিতীয় গোলে প্রত্যক্ষ অবদান রাখেন সালাহ। তার নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন একিতিকে। আর এই অ্যাসিস্টের সুবাদেই ওয়েইন রুনিকে টপকে নতুন ইতিহাস গড়েন সালাহ।

প্রিমিয়ার লিগে নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ডটি এখন সালাহর দখলে। লিভারপুলের জার্সিতে তার মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭টি (১৮৮ গোল ও ৮৯ অ্যাসিস্ট)। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৮৩ গোল ও ৯৩ অ্যাসিস্ট নিয়ে মোট ২৭৬টি গোলে অবদান রেখে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রুনি।

ব্রাইটনের বিপক্ষে এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।