নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

দেশের সব নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও ধর্মীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হলে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের প্রভাব অনেকাংশে কমিয়ে আনা যাবে। এ জন্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।
Posted ৭:২১ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।