| মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 135 বার পঠিত

শ্রীলঙ্কায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
এনসিএস জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখের কার্গিল অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কারগিল খেবে ৩১৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ৩ নভেম্বর নেপালে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান দেড়শর বেশি মানুষ, আহত হন আরও প্রায় ৪০০ জন। এর রেশ কাটতে না কাটতেই গত ৬ নভেম্বর আরো একটি ভূমিকম্প আঘাত হানে। ৫ দশমিক ৬ মাত্রার ওই কম্পন অনুভূত হয় ভারতের দিল্লিতেও।
Posted ১:৪৩ পিএম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।