বাংলাদেশ ডেস্ক | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 215 বার পঠিত

আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। বাসস
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, ‘চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আমি গভীরভাবে মূল্যায়ন করি। আমি বিশ্বাস করি, উভয় দেশের স্বার্থে এ সম্পর্ক আরও গভীর ও জোরদার করা হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী।
ফিয়ালা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার কাজের সর্বাত্মক সফলতা কামনা করছি।’
Posted ১২:৫৯ পিএম | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।