রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

  |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ মধ্য মেক্সিকোর বেশিরভাগ অংশ। আতঙ্কে অনেকে ভয়ে রাস্তায় নেমে আসে। স্থানীয় সময় বৃহস্পিতিবার দেশটির সিসমোলজিক্যাল ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পে মেক্সিকো সিটিতে প্রথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিওতে বলেছেন, ‘আপাতদৃষ্টিতে ভূমিকম্পটি ততটা শক্তিশালী ছিল না। যাই হোক আমরা শীঘ্রই আরো তথ্য প্রকাশ করব।’ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুয়েব্লা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে। পুয়েব্লার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে অনুভূত হলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। ১৯৮৫ সালে একটি ৮.১ মাত্রার একটি ভূমিকম্প মধ্য ও দক্ষিণ মেক্সিকোর বেশিরভাগ অংশকে ধ্বংস করে দেয়। হাজার হাজার মানুষ মারা যায় ভূমিকম্পে এবং মেক্সিকো সিটির মারাত্মক ক্ষতি হয়।

১৯ সেপ্টেম্বর ২০১৭ সালে আরো একটি ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩৬৯ জন নিহত হয়েছিল। এ ছাড়া ২০২২ সালে মেক্সিকোতে আরেকটি ভূমিকম্পে আঘাত হেনেছিল।

Facebook Comments Box

Posted ১২:০৯ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।