| শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 137 বার পঠিত

মোদি পদবি অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের সাজার ওপর স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর রয়টার্সের।
শুক্রবার (৪ আগস্ট) বিচারপতি আরএস গাভাই ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দুই বছরের কারাদণ্ডের ওপর স্থগিতাদেশ দেন। ফলে এই ইস্যুতে সুরাট আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত হওয়া এমপি পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হলো রাহুলের।
এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারণার সময় মোদি পদবীকে অসম্মান করেন। ওই ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট আদালত ২ বছরের কারাদণ্ড দেন এই কংগ্রেস নেতাকে। বাতিল করা হয় তার এমপি পদ।
Posted ১:১৬ পিএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।