সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। সোমবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। আগুনে ১০ রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া হাসপাতালটির ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। এসসিবি রাজ্য পরিচালিত একটি হাসপাতাল। খবর-এনডিপি

আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। তাদের নিরাপদে সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।

মোহনচরণ মাঝি জানান, চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এ সময় তারা নিজেরাও আহত হয়েছেন।

আগুনে নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

Facebook Comments Box

Posted ১:০০ পিএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।