| মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট | 117 বার পঠিত

ভারতের নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন।
মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।
ভিডিও ও ছবিতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাস ও ট্রাক দুটোই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কম্পানির বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি।
Posted ২:২৮ পিএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।