| রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত

ভারতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাত্রাপথে বাসচাপায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ আগস্ট) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।
রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৫৮ এএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।