ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে ৪ শ্রমিক নিহত

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে ৪ শ্রমিক নিহত

একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার গ্রেটার নয়ডার পশ্চিমে আম্রপালি ড্রিম ভ্যালি হাউজিং সোসাইটিতে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সার্ভিস লিফটটি দড়ি ছিঁড়ে আটতলা থেকে পড়ে তৃতীয় তলায় আটকে যায়। এতে চার শ্রমিক প্রাণ হারান, আহত হন আরো পাঁচজন।

আহতদের নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

হাসপাতালটি পরিদর্শন করেছেন গ্রেটার নয়ডা অথোরিটির সিইও এনজি রবি এবং জেলা ম্যাজিস্ট্রেট মনীশ কুমার ভার্মা।

এর আগে, গত মাসে নয়ডার ১৩৭ নম্বর সেক্টরে লিফট ছিঁড়ে প্রাণ হারান এক নারী। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় লিফটের ভেতরে ওই নারী একাই ছিলেন। দড়ি ছিঁড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৪৯ এএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।