ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন লেগে নিহত ৯

  |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত

ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন লেগে নিহত ৯

ভারতের হায়দ্রাবাদের একটি ভবনে আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে সোমবারের (১৩ নভেম্বর) এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

এনডিভির খবরে বলা হয়েছে,  যে ভবনে আগুন লেগেছে সেটির নিচতলায় রাসায়নিক পদার্থের কয়েকটি ড্রাম গুদামজাত করা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ধারণা করছে।

হায়দ্রাবাদের ফায়ার সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়াটে হিসেবে থাকতেন। তবে তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বাসিন্দারা তেমন আহত হননি।’

পুলিশ জানিয়েছে, রামেশ নামের এক ব্যক্তি ওই ভবনের মালিক। ভবনের নিচতলাকে তেলের ড্রাম ও ক্যানের গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পালিয়ে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে করা বার্তাসংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি মই ব্যবহার করে প্রথম তলা থেকে এক নারী ও শিশুকে উদ্ধার করছেন। এ ছাড়া ভবনের আগুন নেভাতে জলকামান ব্যবহার করছেন দমকলকর্মীরা।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৪ পিএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।