সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় বৃহস্পতিবার কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে বিস্ফোরণের পর তারা আটকা পড়েছিলেন।

অভিযোগ আছে, খনিটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশের সঙ্গে রাজ্যটির বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেটি প্রত্যন্ত এলাকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা বলেছেন, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা খনিটি চালাচ্ছিল তাদের গ্রেপ্তার করতে মেঘালয়ের উচ্চ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালত নিজে থেকেই এ ঘটনায় মামলা করবেন।

Facebook Comments Box

Posted ১০:৪৩ এএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।