| রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 141 বার পঠিত

ভারতের অস্ত্র তৈরির একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালের এ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
তথ্যমতে, মহারাষ্ট্রের নাগপুরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।
নাগপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, কারখানাটির নাম সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া। এ কারখানায় ভারতের প্রতিরক্ষা বিভাগের জন্য নানা ধরনের অস্ত্র তৈরি করা হয়।
Posted ১২:১৩ পিএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।