ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | প্রিন্ট | 235 বার পঠিত

বাংলাদেশকে হারানোর মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আফগানিস্তান। বিদায় হয়ে গেলো ২০২১ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সুপার এইট গ্রুপ-১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত এবং আফগানিস্তান। গ্রুপ-২ থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তান মাঠে নামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ইংল্যান্ড মাঠে নামবে ভারতের বিপক্ষে।
২৭ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আফগানরা। একইদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত।
Posted ১০:৪৯ এএম | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।