ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিমানবন্দর এলাকায় অভিযানে ৮২ ভবঘুরে-মাদকাসক্ত আটক

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

বিমানবন্দর এলাকায় অভিযানে ৮২ ভবঘুরে-মাদকাসক্ত আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার ভোরে এ অভিযান চালানো হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জন আটক হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের এসব এলাকায় অবস্থান করতে না দিতে বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত শিশুদের সুরক্ষায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশু আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৩ এএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।