শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতের সাবেক টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাকে দলে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে সুকান্ত মজুমদার লিয়েন্ডারের সঙ্গে পশ্চিমবঙ্গের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গেরই ছেলে। তার মা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। দেশের যুবসমাজকে টেনিসে অনুপ্রাণিত করা এই তারকা আগামী নির্বাচনে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, ‘আজ আমার জীবনের একটি বড় দিন। ৪০ বছর ধরে দেশের হয়ে খেলেছি, এবার দেশবাসীর সেবা করার বড় সুযোগ পেয়েছি।’ এ সময় তিনি দেশের ক্রীড়া অবকাঠামো, বিশেষ করে ইনডোর টেনিস কোর্টের অভাবের কথা উল্লেখ করে এ খাতে আরও উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানান।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন লিয়েন্ডার। গত সপ্তাহে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বিজেপি নেতা নিতিন নবীনের সঙ্গে বৈঠকের পরই তার পদ্মশিবিরে যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়।

রাজনীতির মাঠে অবশ্য লিয়েন্ডার পেজ নতুন নন। এর আগে গোয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০২১ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তবে আগামী দিনে বিজেপিতে তাকে কোন ভূমিকায় দেখা যাবে তা সময় বলবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৫৫ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।