শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  |   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   111 বার পঠিত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক করেছে বিএসএফ।

নিহত ওই যুবকের নাম আক্কাস আলী। তিনি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামপুর সীমান্তের কাছে ভারতীয় সীমানায় গুলিতে নিহত হন আক্কাস আলী।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবক নিহতের ঘটনায় আজ সকালে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ ওই ব্যক্তির মৃত্যুর কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় বিএসএফ এগিয়ে এলে একটি চোরাকারবারির দল বিএসএফের ওপর আক্রমণ করে। এতে তারা আত্মরক্ষার্থে গুলি চালায়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের হাতে দিয়েছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ।

পরিবারের বরাতে তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন জানান, মঙ্গলবার গভীর রাতে আক্কাস আলীসহ স্থানীয় কয়েকজনের একটি দল ভারতে অনুপ্রবেশের জন্য কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফের ফরিকগঞ্জ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে আক্কাস ঘটনাস্থলে মারা যান। তবে আক্কাসের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে এ খবর তার পরিবারের কাছে দিয়েছেন বলে জেনেছি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:১৩ পিএম | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।