শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সোলায়মান (৩৫) নামের এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এছাড়া শান্তা নামের এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বাড্ডার ডিআইটি ৪ নম্বর সড়কে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। ওই সড়কে খোঁড়াখুঁড়ি চলছিল। ধারণা করা হচ্ছে, ভবনের নিচে গ্যাস জমা ছিল এবং গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ভবনের সামনে থাকা একটি হোটেলের কর্মী সোলায়মান মারা যান। আর ভবনের নিচতলায় থাকা শান্তা নামের এক নারী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই আবু জাফর হাওলাদার।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১৯ এএম | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।