মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে প্রথম বৈঠকেই জমি হস্তান্তর অনুমোদন

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে প্রথম বৈঠকেই জমি হস্তান্তর অনুমোদন

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া প্রতিস্থাপনে জমি হস্তান্তর প্রক্রিয়া অনুমোদন দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

সোমবার সকাল থেকে একের পর দলীয় কর্মসূচি সেরে সল্ট লেকের দলীয় কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টার পর সচিবালয়ে (নবান্ন) পৌঁছান শুভেন্দু। সেখানেই তাকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। বিকেলে নবান্নে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, বৈঠকে ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

সীমান্তে বেড়া দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আমাদের পশ্চিমবঙ্গ ও দেশের সুরক্ষার প্রশ্ন। যেভাবে জনবিন্যাস বদলে গেছে, তাতে সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন। এজন্য জমি হস্তান্তর করার প্রক্রিয়া দ্রুত অনুমোদন দেওয়া হলো এবং আজ থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফ যে পরিমাণ জমি চেয়েছে, সেই পরিমাণ জমিই দেওয়া হবে। আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারে ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে।’

এছাড়া জেলা প্রশাসক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয়হীনভাবে কাজ করুন। কোনো মৌখিক নির্দেশে কাজ হবে না, সবই লিখিত আদেশ থাকবে।’

আসামে হিমন্ত বিশ্ব শর্মার শপথ কাল
টানা দ্বিতীয় মেয়াদে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল মঙ্গলবার সকালে গুয়াহাটির খানাপারায় পশুচিকিৎসা মহাবিদ্যালয় মাঠে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আসামের রাজভবন থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথি থাকবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ এএম | সোমবার, ১১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।